বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গহিন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ২৫ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫



কক্সবাজার টেকনাফের গহিন পাহাড়ে মানব পাচারকারীদের গোপন আস্তানায় যৌথ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। এসময় দুই মানব পাচারকারীকে আটক করা হয়।

মঙ্গলবার(৪ নভেম্বর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন,গোয়েন্দা তথ্য ও পূর্বে আটককৃত পাচারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে ওই পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ দল ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে তিনি আরও জানান, সংঘবদ্ধ মানব পাচার চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরির প্রলোভন ও অল্প খরচে বিদেশ যাত্রার আশ্বাস দিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।

পাচারকারীরা সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে নৌপথে তাদের মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।
এসময় তারা ভুক্তভোগীদের আটক রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করছিল বলে জানা গেছে।

উদ্ধারকৃত ব্যক্তি ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,
মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর