মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে সেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টা গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রামপুরায় শিশুকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনা, মাদ্রাসা ছাত্র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬



রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি হিফজ মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যা প্ররোচণার মামলায় প্রতিষ্ঠানটির অপর এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রের নাম–মো. শিহাব হোসেন (১৯)।

বুধবার রাতে পাবনা জেলা বেড়া থানা এলাকা থেকে রামপুরা থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৯ মে রাত ১০টার সময় রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় মো. আব্দুল্লাহর (১০) গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার সংবাদ পায় পুলিশ। পরে রামপুরা থানার একটি দল উর্দ্ধতন ঘটনাস্থলে যায় এবং লাশের সূরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।

পুলিশ জানায়, সুরতহাল প্রস্তুতকালে ভুক্তভোগীর পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের লক্ষণ পরিলক্ষিত হওয়ায় অফিসারদের ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ মো. শিহাব হোসেন (১৯) নামক ছাত্রের বিরুদ্ধে ইতিপূর্বে মাদ্রাসার চারজন ছাত্রের সাথে অস্বাভাবিক যৌনচারে লিপ্ত হওয়ার জানায়। পরে কর্তৃপক্ষ থানায় এসে এ বিষয়ে শিহাব হোসেনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। সেই এজাহারের রামপুরা থানায় শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়।

মতিঝিল বিভাগের ডিসি জানান, পরে রামপুরা থানার একটি আভিধানিক দল পাবনা জেলার বেড়া থানাধীন খাকছাড়া গ্রামে অভিযান পরিচালনা করে বুধবার রাতে শিহাবকে গ্রেফতার করে।

এদিকে, নিহত শিশু আব্দুল্লাহর মা মোছা. টুকু আরা খাতুন গত ২০ মে রামপুরা থানায় শিহাব হোসেন ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর