মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে সেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টা গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঈদকে সামনে রেখে পশুর হাটে কঠোর নিরাপত্তায় র‍্যাব-১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬


আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজধানী সংলগ্ন বিভিন্ন পশুর হাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-১০। একই সঙ্গে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে মাঠে কাজ করছে বাহিনীটির সদস্যরা।

শনিবার (২৩ মে) সকাল ১১টায় কেরাণীগঞ্জ এলাকার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেন র‍্যাব-১০ এর কর্মকর্তারা।

পরিদর্শনকালে হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জাল টাকা শনাক্তকরণ কার্যক্রম এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন র‍্যাব-১০ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন এবং র‍্যাব-১০ এর অপারেশন্স ও মিডিয়া অফিসার তাপস কর্মকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

র‍্যাব জানায়, ঈদকে কেন্দ্র করে পশুর হাটে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পশুর হাট এলাকায় ছিনতাই, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল ও সাধারণ মানুষের নিরাপদ কেনাবেচা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‍্যাব-১০।

এদিন পরিদর্শনকালে র‍্যাব কর্মকর্তা সোনালী সেন হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও সাধারণ জনগণকে সতর্কতার সঙ্গে লেনদেন সম্পন্ন করার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ র‍্যাব সদস্য বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধও করেন তিনি।

এদিকে ঈদযাত্রায় নিরাপত্তার বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে যাত্রীদের বাসের ছাদ, ট্রাক, পিকআপ কিংবা অন্যান্য পণ্যবাহী যানবাহনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে লঞ্চ, স্টিমার ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়।

ট্রেনযাত্রীদের ট্রেনের ছাদ, বাফার, পাদানি ও ইঞ্জিনে ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে র‍্যাবের পক্ষ থেকে। এছাড়া ভ্রমণকালে অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শও দিয়েছে র‍্যাব।

র‍্যাব-১০ জানিয়েছে, ঈদকেন্দ্রিক ছুটিতে বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল টিম ও সাদা পোশাকে সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর