কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ২০২৬/২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ২৩ মে) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ ভবনে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
বাজেট সভা প্যানেল চেয়ারম্যান মো.আব্দুর রাজ্জাক ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল। বিশেষ অতিথি কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. টিএম শাহাদত হোসেন ঠান্ডু কাওয়াকোলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদাক মো. নুরুল হুদা ।
২০২৬/২৭ অর্থ বছের সম্ভাব্য বাজেট ধরা হয় ৫ কোটি ৩০ লক্ষ ৬৪ হাজার ২ শত ৯৯ টাকা ও ব্যয় ৫ কোটি ৩০ লক্ষ ৩০ হাজার ৩ শত ৯৯ টাকা।
প্যানেল চেয়ারম্যান মো.আব্দুর রাজ্জাক ভুইয়া বলেন- স্বচ্ছতা জবাবদিহিতা. বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন. চাহিদা নিরুপনে জন অংশ গ্রহনে নিশ্চিত করণসহ এ বাজেটের মুল লক্ষ্য। জনগণের অগ্রাধিকার ভিত্তিতে সকল প্রকল্প বাস্তবায়নের কথা উল্লেখ করেন তিনি।
এ সময় বিভিন্ন নেতৃবৃন্দ চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা স্বাস্থ্যের মান উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে মতামত ব্যক্ত করেন।
বাজেট সভাটি উপস্থাপন করেন প্রশাসনিক কর্মকর্তা সচিব মো আলী আশরাফ সরকার ও হিসাব সহকারী কাম কম্পিউটার মো.জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে কাওয়াকোলা ইউনিয়ন বিএনপি ইউপি সদস্য সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।