বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
মতিঝিলে চার মণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ঈদে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় রাসিকের বিনামূল্যে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ শুরু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী একজন ক্যাম্পাস হিরোর বিদায়.. পাবনা বিসিকে “শিল্প কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জয়পুরহাটে চাহিদা ২ লাখ ৩ হাজার,কোরবানিযোগ্য পশু প্রস্তুত  ৩ লাখ ২৬ হাজার ৭৫৩ কাজিপুরে শিক্ষা উপকরণ,  স্প্রে মেশিন ও হুইলচেয়ার বিতরণ করেন  জেলা প্রশাসক  শেরপুরে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, সনদ বিতরণ ঐতিহাসিক বারদুয়ারী পশুর হাটে মন্দা: ক্রেতা-বিক্রেতার খরায় লোকসানের শঙ্কায় খামারিরা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঈদে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় রাসিকের বিনামূল্যে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ শুরু

রাজশাহী প্রতিনিধি : / ২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ এবং কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে প্রথমবারের মতো মহানগরবাসীর মাঝে বিনামূল্যে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর দরগাপাড়া এলাকায় ৯ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনের সময় তিনি কয়েকজন নাগরিকের হাতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দেন। পরে দরগাপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী বিতরণ করেন তিনি।

রাসিক সূত্রে জানা গেছে, এ উদ্যোগের আওতায় মহানগরীর ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে তিনটি করে পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হচ্ছে। এছাড়া গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় দুইটি পরিবেশবান্ধব ব্যাগ ও এক কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য একটি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রতিটি মুসলিম পরিবারকে পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হচ্ছে, যাতে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করা যায়। পাশাপাশি পশুর বর্জ্য অপসারণের পর ব্লিচিং পাউডার ব্যবহারের মাধ্যমে দুর্গন্ধ ও জীবাণু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবার সহযোগিতায় ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী উপহার দিতে সক্ষম হবো।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, ড্রেনের ওপর পশু জবাই ও ড্রেনে রক্ত বা বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে। কোরবানির বর্জ্য রাসিকের সরবরাহকৃত ব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে বর্জ্য অপসারণের পর পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ারও পরামর্শ দেন।

রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার বলেন, সারাদেশের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এটি একটি উদ্ভাবনী পদক্ষেপ। নাগরিকদের সহযোগিতা পেলে উদ্যোগটি সফল হবে। এ সময় উপস্থিত ছিলেন মোঃ নজরুল হুদা, জয়নাল আবেদীন শিবলী, শামসুল হোসেন মিলু, রাকিন রায়হান রবিন এবং এমদাদুল হক লেমনসহ মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর