শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
আশুলিয়ায় জাল টাকা তৈরির কারখানায় এসআরবি’র অভিযান, গ্রেফতার ৪ সন্তানের পাশে নির্বাক বাবা, ঘরের চালে ঝুলছিল সব স্বপ্ন’ প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী হত্যা: নরসিংদীতে আত্মগোপনে থাকা প্রধান অভিযুক্ত গ্রেফতার লুণ্ঠিত অস্ত্রের সন্ধান দিন, মিলবে সরকারি পুরস্কার: এসআরবি বিদ্যুৎ–সংযোগের নামে ১৭ বছরের অনিয়ম বন্ধ করতে ঘরে ঘরে প্রিপেইড মিটার: প্রতিমন্ত্রী আমিনুল হক সিরাজগঞ্জে ক্লিনিকের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক কেরানীগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার টেলিগ্রামে ভুয়া চাকরির প্রলোভনে হাতিয়ে নেয় ৯৪ লাখ টাকা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

একজন ক্যাম্পাস হিরোর বিদায়..

☞রফিক মোল্লা -➤ / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ছবিটা প্রথম দেখাতেই অনেক ভালো লেগেছে। তারুণ্যের মাঝখানে যাকে ক্যাপ্টেন মুডে দেখতে পাচ্ছেন তিনি জনাব মো: আব্দুল মজিদ। বয়স প্রায় ৭০ এর কোঠায়। সব সময় হাসি-খুশি একজন কর্তব্যপরায়ন মানুষ।

দীর্ঘ প্রায় ৪২ বছর চৌহালী উপজেলাধীন ঐতিহ্যবাহী এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসায় দপ্তরী বা ক্যাম্পাস কো-অর্ডিনেটরের দ্বায়িত্ব পালন করেছেন।

তারুণ্য-যৌবন ও বার্ধ্যকের চার দশক পার করেছেন এই দ্বীনি ক্যাম্পাসে। আন্তরিকতা, স্নেহ ও ভালোবাসা সব কিছু ছাপিয়ে তিনি সকলের প্রিয় মজিদ ভাইয়ে পরিনত হয়েছিলেন।

তার হাতে পিতলের ঘুন্টি বা বেলে হাতুরির আঘাতে শিক্ষক ও শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়সূচি (যেমন- ক্লাস শুরু, বিরতি, বা ছুটি) সম্পর্কে সতর্ক ও অবগত করেছেন যুগের পর যুগ।

এছাড়া টিফিন বা বিশ্রামের বিরতির সময় ঘোষণা, নোটিশ প্রদান, প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর, শিক্ষা প্রতিষ্ঠানে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা বজায় রাখতে সদা তৎপর ছিলেন।

দায়িত্ব পালনকালে শিক্ষক/স্টাফ ও শিক্ষার্থীদের সাথে হয়েছে সুখ, দুঃখ, সফলতা সহ নানান আলোচনা। অনেক স্বপ্ন, প্রত্যাশা ও আবদার থাকলেও হাসি-খুশি থাকতেন।

গুনি এই মুরুব্বির আজ (২১ মে ২০২৬) ছিলো সর্বশেষ কর্মদিবস। এদিন প্রতিষ্ঠান ও শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা, সম্মাননা ও দোয়া করে শুভ বিদায় দেয়া হয়।

বর্ণাঢ্য আয়োজনে শরিক থাকলেও জরুরি কাজে বাহিরে থাকায় স্বশরীরে স্মৃতিমাখা এই বিদায়ী লগ্নে অনুপস্থি থাকতে হয়েছে। এজন্য আমি ব্যাথিত। তবে মন থেকে দোয়া রইলো শিক্ষার্থীদের রিয়েল হিরো মজিদ ভাইয়ের জন্য।

এদিন অনেক ছবির মাঝে শিক্ষার্থীদের এই ছবিটি আমার দৃষ্টি কেড়েছে । তারুণ্যের মাঝে ক্যাম্পাস কো-অর্ডিনেটর মজিদ ভাইয়ের এমন ক্যাপ্টেন মুডের ছবি সত্যি অসাধারণ।

এদিকে শিক্ষার্থীদের বিশেষ ধন্যবাদ এমন প্রানবন্ত ও তারুণ্যের ক্যানভাসে মজিদ ভাইকে ক্যাপ্টেন মুডে হাজির করার জন্য। তোমরা অনেক বড় হও। আদর্শ দেশ প্রেমিক, সৎ যোগ্য ও দক্ষ নাগরিক হও। অনেক শুভ কামনা। ‌


প্রতিবেদক
সাধারন সম্পাদক, এনায়েতপুর প্রেসক্লাব, সিরাজগঞ্জ।
০১৭৩৪৯৯৩৯৩৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর