বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ
মতিঝিলে চার মণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ঈদে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় রাসিকের বিনামূল্যে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ শুরু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী একজন ক্যাম্পাস হিরোর বিদায়.. পাবনা বিসিকে “শিল্প কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জয়পুরহাটে চাহিদা ২ লাখ ৩ হাজার,কোরবানিযোগ্য পশু প্রস্তুত  ৩ লাখ ২৬ হাজার ৭৫৩ কাজিপুরে শিক্ষা উপকরণ,  স্প্রে মেশিন ও হুইলচেয়ার বিতরণ করেন  জেলা প্রশাসক  শেরপুরে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, সনদ বিতরণ ঐতিহাসিক বারদুয়ারী পশুর হাটে মন্দা: ক্রেতা-বিক্রেতার খরায় লোকসানের শঙ্কায় খামারিরা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

হয়রানি বন্ধে ও জনসচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি মধ্য দিয়ে  কাজিপুরে  ভূমি সেবা মেলা  সম্পন্ন
কাজিপুর প্রতিনিধিঃ জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে কাজিপুরে  তিনদিন ব্যাপী   ‘ভূমি সেবা মেলা -২০২৬ নানা কর্মসূচির মাধ্যমে সম্পন্ন   হয়েছে ’।এবারের প্রতিপাদ্য বিষয় হলো “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”। ১৯ মে -২১ মে  তিনদিন ব্যাপী  ভূমি সেবা মেলা উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা,জনসচেতনতামূলক সভা, গণশুনানি,কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের  আয়োজন করে কাজিপুর   উপজেলা ভূমি অফিস। এতে সভাপতিত্ব করেন কাজিপুর   উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর  রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি)  নাঈমা জাহান সুমাইয়া।প্রধান অতিথি হিসেবে সেবা মেলা সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান,  উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার ,মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা,সমবায় অফিসার খালেদুজ্জামান খান সহ বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।   এ বিষয়ে প্রধান অতিথি   বলেন, ”  ভূমি সেবা সহজ করতে সরকারের গৃহিত নানা পদক্ষেপের সুষ্ঠু বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে। ভূমি সেবা মেলায় জনগণকে ভূমি অধিকার সম্পর্কে সচেতন করা, ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনায়নের লক্ষ্যেই  ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা কাজ করছি।” ভূমি অফিসে এসে কেউ যেন হয়রানির শিকার না হতে হয় সে ব্যাপারে নির্দেশনা দেন তিনি । উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ভূমি সেবাকে আরও কার্যকর ও সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে সরকার যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারবে।
তিনদিনব্যাপী ‘ ভূমি সেবা মেলা-২০২৬’ উপলক্ষে কাজিপুর উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা বুথে এ কার্যক্রম পরিচালনা করে ।ভূমি ব্যস্থাপনায় জনসচেতনতা বাড়াতে এবং হয়রানি কমিয়ে এ কাজে দক্ষতা ও গতিশীলতা আনতে সেবা মেলার এই আয়োজন সবার নজর কেড়েছে।   সহকারী কমিশনার( ভূমি) নাঈমা জাহান সুমাইয়া  জানান, ”

ভূমি সেবা মেলায় উপজেলার ইউনিয়নসমূহের সংশ্লিষ্ট ভূমি অফিস, স্থানীয় সম্মেলন কক্ষ কিংবা সুবিধাজনক স্থানে ক্যাম্প করে সেবা বুথ পরিচালিত হয়েছে। ওই বুথে অগ্রাধিকার ভিত্তিতে সেবাগ্রহীতারা ভূমি বিষয়ে নানা ধরণের পরামর্শসহ ভুমি সেবার নানা দিক সম্পর্কেও জনগণ জানতে পেরেছে।”

সেবা মেলায় ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর কার্যক্রম ছাড়াও ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পর্কে ব্যাপক প্রচার এবং ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন  কার্যক্রম পরিচালিত হয়েছে।
সেবা মেলা  উপলক্ষ্যে পুরো ভূমি অফিসটি সেজেছে উৎসবের রঙে। আর সুপরিসর ফুলের বাগান, লেন, বাতি, প্লাকার্ড, ফেস্টুন আর এসিল্যান্ডের নতুন সৃজনে নতুন লুকের ভূমি অফিসের বর্ণিল রঙ সেবাগ্রহিতাদের দৃষ্টি কেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর