কাজিপুরে শিক্ষা উপকরণ, স্প্রে মেশিন ও হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
/ ৬
বার দেখা হয়েছে
আপডেট :
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
শেয়ার করুন
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ।
বুধবার দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম বিতরণ করেন। পরে অতিথি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন কাজিপুর থানা পরিদর্শন, সোনামুখি ভূমি অফিস, সোনামুখি ইউনিয়ন পরিষদ পরিদর্শন, বৃক্ষ রোপণ ও ভূমি সেবা মেলা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রকৌশলী এ.কে.এম হেদায়েত উল্লাহ, কাজিপুর থানা অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান। উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, কাজিপুর, সিরাজগঞ্জের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, কৃষি অফিসার শরিফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার।
অতিথিরা বলেন, সরকারের এই সহায়তা কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রতিবন্ধীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাজিপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২৪৩ জন কৃষককে স্প্রে মেশিন ও ১১ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।