মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে সেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টা গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, সনদ বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬


ডেইরি শিল্পে বিপ্লব ঘটাতে এবং শিক্ষিত যুবসমাজকে স্বাবলম্বী করতে এক অনন্য উদ্যোগ নিয়েছে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট। “দক্ষ তরুণ টেকসই ডেইরি” স্লোগানকে ধারণ করে দক্ষিণ বঙ্গের ৫টি জেলার ২৫ জন সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাকে নিয়ে বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। বৃহস্পতিবার সকাল ৯টায় শেরপুর উপজেলার সাধুবাড়ীতে অবস্থিত ব্র্যাক কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট (বিএটিআই) চত্বরে “টেকসই ডেইরি উন্নয়ন” শীর্ষক এই ব্যতিক্রমী কর্মশালার আয়োজন করা হয়। এতে ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাছাইকৃত ২৫ জন শিক্ষিত তরুণ ডেইরি উদ্যোক্তা অংশ নেন।

আয়োজকদের সূত্রে জানা যায়, বর্তমানে দেশের বহু শিক্ষিত যুবক ডেইরি খামার স্থাপনে আগ্রহী হচ্ছেন। তবে মাঠপর্যায়ে সঠিক জ্ঞান ও আধুনিক প্রযুক্তির অভাব এবং সঠিক ব্যবস্থাপনার গাইডলাইন না থাকায় অনেকেই শুরুতেই বড় অঙ্কের লোকসানের মুখে পড়ছেন। তরুণদের এই চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপ দিতেই ব্র্যাক ডেইরির এই আয়োজন।

দিনব্যাপী এই প্রশিক্ষণে ডেইরি শিল্পের সমসাময়িক সমস্যা, খামার ব্যবস্থাপনার আধুনিক কৌশল এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণকারী তরুণদের যাতায়াত, থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ বহন করেছে ব্র্যাক ডেইরি। প্রশিক্ষণ শেষে সফল উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেটও বিতরণ করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে ডেইরি খাত দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। গ্রামীণ পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা এবং দেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন ও অতিথি হিসেবে একঝাঁক বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বিশেষ সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার এবং একই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ডেইরির মিল্ক কালেকশন ও প্রোডিউসার সার্ভিস বিভাগের সিনিয়র ম্যানেজার ডা. মো. মিজানুর রহমান, প্রোডিউসার সার্ভিস শাখার ম্যানেজার ডা. রিপন মিয়া, ডেপুটি ম্যানেজার ডা. মারুফ উদ্দিন এবং ব্র্যাক কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের প্রিন্সিপাল ড. মো. আহসান হাবিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর