রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজধানীতে জালনোটসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক: / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

রাজধানীর সবুজবাগ ও যাত্রাবাড়ী এলাকা থেকে ৬৪ হাজার জালনোট জব্দসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজন হলেন- মো. সুমন মৃধা (৩৩) ও মো. মনোয়ার হোসেন (৪০)।

রবিবার (২৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

সবুজবাগ থানা সূত্রে জানা যায়, গত শনিবার (২৩ মে) রাত সাড়ে ১০টা ও রবিবার (২৪ মে) রাত ২টা ৪৫ মিনিটে সবুজবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সবুজবাগ থানা সূত্রে জানা যায়, গত শনিবার সবুজবাগ থানাধীন মানিকদিয়া ক্লাব মোড় সংলগ্ন নজরুল টি-স্টোরের সামনে থেকে সুমন মৃধাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৩১ হাজার টাকার জালনোট জব্দ করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত রবিবার যাত্রাবাড়ী থানা কোনাপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে মনোয়ারকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে আরও ৩৩ হাজার টাকার জালনোট জব্দ করা হয়। জব্দকৃত জালনোটের মধ্যে ১০টি এক হাজার টাকার এবং ১০৮টি ৫০০ টাকার নোট রয়েছে। জব্দকৃত মোট ৬৪ হাজার টাকার জালনোট। গ্রেফতারদের বিরুদ্ধে সবুজবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর