মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা চৌহালীতে যমুনায় ভাঙন, হুমকিতে স্কুল ও ঘরবাড়ি বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

টেকনাফে ডাকাত সর্দার গফুর অস্ত্র-গুলিসহ গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি : / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

কক্সবাজারের টেকনাফে সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ও ডাকাত সর্দার আব্দুল গফুরকে (৪৪) গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড রাইফেলের গুলি ও একটি লোহার তৈরি বড় কিরিচ উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামি আব্দুল গফুর কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের নোয়াখালী পাড়া(কোনার পাড়া) গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, রবিবার (২৪ মে) ভোররাতে র‍্যাবের টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নোয়াখালীপাড়া (কোনারপাড়া) এলাকায় এক কুখ্যাত ডাকাত তার বসতঘরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র‍্যাবের আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি কৌশলে পালানোর চেষ্টা করে।

এ সময় র‍্যাব সদস্যরা দক্ষতার সাথে ডাকাত সর্দার আব্দুল গফুরকে গ্রেফতার করতে সক্ষম হন। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ধৃত আসামির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান/এলজি, এক রাউন্ড রাইফেলের গুলি ও একটি লোহার তৈরি বড় কিরিচ উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুল গফুর ওই অঞ্চলের সুসংগঠিত ‘গফুর ডাকাত দল’-এর মূল হোতা ও অন্যতম প্রধান অস্ত্রধারী সন্ত্রাসী। সে একটি মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে গুরুতর আঘাত ও হত্যা চেষ্টা মামলার চার্জশিট রয়েছে। দীর্ঘদিন ধরে সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় ডাকাতি, অস্ত্রবাজি ও মাদক চোরাচালানসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর