বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬


ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার র‌্যাব-১২ অফিসের পাশে চড়িয়া কান্দিপাড়া ব্রীজের উপরে বাসচাপায় সিএনজি চালিত অটোরিক্সার চালকসহ তিনযাত্রী নিহত হয়েছে। নিহতরা হলো-সলঙ্গা থানার শরীফ সলঙ্গা গ্রামের সিএনজি চালক সোরমান হোসেন (৩৫), একই থানার আঙ্গারু গ্রামের মৃত হরেন্দ্রনাথ সুত্রধরের ছেলে কাঠমিস্ত্রি গোবিন্দ সুত্রধর (৪০) ও রুয়াপাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে এনামুল হক। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে রাজশাহী গামী একটি যাত্রীবাহী বাস র‌্যাব-১২ অফিসের পাশে চড়িয়া কান্দিপাড়া ব্রীজের উপরে পৌছলে হাটিকুমরুল থেকে সলঙ্গাগামী সিএনজিটিকে পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ তিনযাত্রী মারা যায়। একযাত্রী গুরুত্বর আহত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। সিএনজিটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর