সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
অসহায় নারীদের স্বাবলম্বী করতে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত কাজিপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিদর্শন করেন অডিট অধিদপ্তরের উপপরিচালক পরিবারকে রেস্টুরেন্টে রেখে নিখোঁজ, ৬ দিন পর উদ্ধার, মুক্তিপণের ২৫ লাখ টাকাসহ গ্রেফতার ৪ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৮২ জিয়ানগরে আলোচিত গৃহবধূ হত্যা মামলার  আসামী কামাল পঞ্চায়েত র‌্যাবের হাতে গ্রেপ্তার মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জন গ্রেফতার কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে অনার্স শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ সিরাজগঞ্জের সলঙ্গায় দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে কুরবানীকৃত পশুর চামড়া সংরক্ষণে আনসার ভিডিপি’র তদারকি কার্যক্রম

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬



ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় কোরবানির পশুর চামড়ার গুণগত মান নিশ্চিতকরণ, সঠিক সংরক্ষণ পদ্ধতি এবং পরিবেশসম্মত ব্যবস্থাপনায় মাঠে নেমেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাজিপুর উপজেলার সদস্যগণ। গত ২৮ মে দুপুর থেকে রাত্রি অবধি কাজিপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নুসরাত জাহানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কুরবানীকৃত পশুর চামড়ার গুণগত মান নিশ্চিতকরণ, সঠিক সংরক্ষণ পদ্ধতি এবং পরিবেশসম্মত ব্যবস্থাপনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণের অংশগ্রহনমূলক কার্যক্রম পরিচালনা করে।কার্যক্রমে গান্ধাইল ইউনিয়ন আনসার ভিডিপির কমান্ডার হাফিজুর রহমান সহ বিভিন্ন সহযোগী সদস্যরা অংশ নেয়।

উল্লেখ যে,
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুরবানীর পশুর চামড়া সংরক্ষণ ও নিরাপত্তা প্রদানের জন্য প্রশিক্ষণ আয়োজন এবং মাঠপর্যায়ে বিভিন্ন প্রচারণার মাধ্যমে কুরবানীকৃত পশুর চামড়া ছাড়ানো থেকে শুরু করে সংরক্ষণাগার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত চামড়ার গুণগত মান নিশ্চিতকরণ বিষয়ক জনসচেতনতা সৃষ্টি করে যাচ্ছে।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জানান,

“জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করবো আমরা” সফল করতে কুরবানীকৃত পশুর চামড়ার পচন রোধকল্পে সঠিকভাবে সংরক্ষণ এবং বর্ণিত নির্দেশনা অনুসরণ পূর্বক জনসাধারণের পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ প্রান্তিক পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন।তন্মধ্যে বর্জ্য অপসারণ এবং পরিবেশসম্মত ব্যবস্থাপনা উল্লেখযোগ্য।”

এর বাইরেও জাতীয় সম্পদ রক্ষার্থে, লাভজনক ক্ষেত্র এবং মূল্য ও বাজার স্থিতিশীলতা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও হাট ব্যবসায়ী গণের সাথে সমন্বিত অংশগ্রহণ লক্ষনীয়ভাবে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর