বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ
টানা বৃষ্টির মধ্যেও শুরু আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচের সিপাহি নিয়োগের বাছাই যুক্তরাষ্ট্রের বিশেষ ফ্লাইটে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২ কেরাণীগঞ্জে প্রেমের দ্বন্দ্বে কিশোরীকে গলা কেটে হত্যা, গ্রেফতার ১ পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ড্রেজারসহ ৫ বালু উত্তোলনকারী আটক নাটোরে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিদ্যুত, খনিজ ও জ্বালানী মন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে সন্ত্রাসী ইন্নার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল চৌহালীতে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নতুন ছবির জন্য ২৫ কেজির বেশি ওজন বাড়াচ্ছেন ভিকি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হাঁপানিয়া যুব সংঘের উদ্যোগে সিরাজগঞ্জের চরাঞ্চলে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ / ৭২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম চরাঞ্চল উমারপুর ইউনিয়নের প্রায় ৪০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে অরাজনৈতিক সেবামূলক সংগঠন “হাপানিয়া যুব সংঘ”। টানা তৃতীয়বারের মতো এই উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।
শুক্রবার (২৯ মে) সকাল ৯টায় ৩৯ নং হাটাইল এ্যাট হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক মুন্সি কাদের, ক্রীড়া বিষয়ক সম্পাদক শামীম রেজা, অর্থবিষয়ক সম্পাদক বাবুল মিয়া, উপদেষ্টা শফিকুল ইসলাম বেপারী, ফয়সাল মাহমুদ, শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, মাওলানা মাসউদুর রহমানসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে শিশু সাংবাদিক আসাদুল্লাহও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম সুজন বলেন, “চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো থেকে দূরে রাখা যাবে না। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে এই শিশুদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে।” তিনি শিক্ষার্থীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ও করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মুন্সি কাদের বলেন, “আমরা শুধু শিক্ষা উপকরণ বিতরণেই সীমাবদ্ধ নই, শিশুদের নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলি বিকাশেও কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, এই সংগঠনের কার্যক্রম শুধু উমারপুর ইউনিয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা এটিকে পুরো চৌহালী উপজেলাজুড়ে ছড়িয়ে দিতে চাই, যাতে এর সুফল সমাজের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে যায় এবং পুরো অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসে।”

সংগঠনের উপদেষ্টা শফিকুল ইসলাম বেপারী বলেন, “দুর্গম চরাঞ্চলের অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আমরা চাই প্রতিটি শিশু শিক্ষিত হয়ে সমাজের সম্পদে পরিণত হোক।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানবসেবা ফাউন্ডেশনের জসিম উদ্দিন, এফএম পিয়ারুল ইসলাম, উজ্জ্বল আল ইসলাম ও হাফেজ মাজিদুল ইসলাম।
জানা যায়, হাপানিয়া যুব সংঘ দীর্ঘদিন ধরে চরাঞ্চলের এতিম ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ এবং লেখাপড়ার মাসিক খরচ বহন করে আসছে। সংগঠনটি শিশুদের শিক্ষা ও গঠনমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সাঁতার শিক্ষা এবং পানিতে ডুবে যাওয়া শিশুদের উদ্ধার ও প্রাথমিক সেবা প্রদানের প্রশিক্ষণও দিয়ে থাকে। অনুষ্ঠানের শুরুতে সাঁতার ও পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তেলাওয়াত, বক্তব্য, অভিনয়, সাধারণ জ্ঞান কুইজ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। মারকাযুল কুরআন শাইখ জাকারিয়া মাদ্রাসার তানিয়া ও তার দলের পরিবেশিত সাঁতার সচেতনতামূলক নাটক “প্রাণ বাঁচাই” সেরা পুরস্কার লাভ করে। এছাড়া একই মাদ্রাসার মেহেদী ও আল আমিন পুরস্কার অর্জন করে। ১১৩ নং মধ্যশিমুলিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজার ইংরেজি বক্তব্য এবং আরিয়ার ‘মা’কে নিয়ে স্মৃতিচারণ উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।

বিভিন্ন প্রতিযোগিতায় নির্বাচিত ১৫ জন শিক্ষার্থীকে টি-শার্ট, ব্যাগ, টিফিন বক্স ও কোরআন রাখার রেহেল পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এছাড়া চরাঞ্চলের প্রায় ২০টি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার অংশগ্রহণকারী ৪০০ শিক্ষার্থীদের মাঝে দুটি খাতা, দুটি কলম ও একটি স্কেল বিতরণ করা হয়।

এসময় চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর