সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চৌহালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

নিজস্ব প্রতিবেদক: / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬



সিরাজগঞ্জের চৌহালীতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ঝটিকা মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেয়া ছাত্রলীগের দুই কর্মীকে রোববার সন্ধ্যার দিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- চৌহালী উপজেলার চর সলিমাবাদ গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (১৯) ও রেহাইপুখুরিয়া গ্রামের মাসুদ জামানের ছেলে মুত্তাকিন হোসেন (২১)। তারা চৌহালী উপজেলা ছাত্রলীগের কর্মী।

সাসাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চৌহালী উপজেলার দক্ষিনাঞ্চলে একজনের গায়ে জাতীয় পতাকা জড়ানো ও কয়েকজনের মুখে মাস্ক পরা ছাত্রলীগের কর্মীরা মিছিল করছেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে শেখ হাসিনা ও শেখ মুজিবের নামে বিভিন্ন স্লোগান দেন।

চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, শনিবার বিকেলের দিকে চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল করেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে দেখে ও তথ্যের ভিত্তিতে সাব্বির ও মুত্তাকিনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর