রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে শিকলবাঁধা যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে শিকলে বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার সকালে জোতপাড়া নৌকা ঘাটের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই প্রবীর ভট্টচার্য জানান। নিহত যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা পুলিশের। এসআই প্রবীর বলেন, স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খব দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, মরদেহের শরীরে কোনো কাপড় ছিল না। হাত-পা লোহার শিকলে বেঁধে তালা দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে, ওই যুবককে ৪ থেকে ৫ দিন আগে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর