রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
৩৬ হাজার ফুট উচ্চতায় বিকল এয়ার ইন্ডিয়ার তিন হাইড্রোলিক ব্যবস্থা, আহত ২৪ ‘লং মার্চ’ নিয়ে স্লোগান, ছাত্রদল নেতার ভিডিও ঘিরে তোলপাড় আমি কাতারে হামলা করেছি, বোমাও ফেলেছি: নেতানিয়াহু প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খিলক্ষেতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬


ঢাকার খিলক্ষেত এলাকা থেকে আওয়ামী মৎস্যজীবী লীগের ঢাকা মহানগর উত্তরের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে খিলক্ষেত থানা।

গ্রেফতার হওয়া ইসরাতুল আলম কিরন (৪৩) আওয়ামী মৎস্যজীবী লীগের ঢাকা মহানগর উত্তরের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খিলক্ষেত থানার এসআই মো. আবু বকর সিদ্দিক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে পূর্ব নামাপাড়া এলাকায় অভিযান চালান। অভিযানে ইসরাতুল আলম কিরনকে আটক করা হয়। পরে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।

ইসরাতুল আলম কিরনের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখীল উপজেলার হরিপুর গ্রামে। তিনি বর্তমানে খিলক্ষেতের পূর্ব নামাপাড়ার আল আহসান প্যালেসে বসবাস করছিলেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়। রাজনৈতিক পরিচয় বা পদ-পদবি দেখে পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। সুনির্দিষ্ট তথ্য ও আইনগত ভিত্তির ওপর অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘খিলক্ষেত এলাকাকে অপরাধী ও পলাতক আসামিমুক্ত রাখতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। যাঁদের বিরুদ্ধে আইনগত অভিযোগ রয়েছে, তাঁদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধ করলে রাজনৈতিক পরিচয় ঢাল হিসেবে ব্যবহার করার সুযোগ নেই।’

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এদিকে গ্রেফতারের খবরে এলাকায় কিছু সময় আলোচনা-সমালোচনার সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খিলক্ষেত থানা সূত্র বলছে, চলমান অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলার আসামি ও অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর