বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা আসামী চপল মোহনপুরে গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি : / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

রাজশাহী নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কুখ্যাত প্রতারক মোঃ মাজহারুল ইসলাম চপলকে (৪২), গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ।

মঙ্গললবার বিকাল ৬টায় রাজশাহীর মোহনপুর থানার বিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন এসআই নুরুল এসআই সিপন, এএসআই শাকিব, এএসআই বেলাল, এএসআই রাকিবুল ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতার প্রতারক মোঃ মাজহারুল ইসলাম চপল, সে মোহপুর থানার বিদিরপুর বসন্তকেদার গ্রামের মোঃ মাহবুব আলমের ছেলে।

জানতে চাইলে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার সি-আর মামলা নং-৬৮/২৪, ধারা: ৪০৬/৪২০ দঃবিঃ মামলার পলাতক আসামী মাজহারুল ইসলাম চপল। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন যাবত পালিয়ে ছিলেন। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৬টার দিকে মোহনপুর থানার বিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।
উল্লেখ্য, ৫আগস্ট ২০২৪ এর মামলা-সহ একাধিক মামলার আসামী এই চপল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর