মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে সেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টা গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চরকুশাবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক মানসিক ভারসাম্যহীন যুবকের ওপর সংঘবদ্ধ হামলা, বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই যুবককে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তাড়াশ থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ মে বিকেল সাড়ে ৪টার দিকে চরকুশাবাড়ী গ্রামের সাগর আহম্মেদ জালাল (৩৬) বাড়ির সামনের দোকানের কাছে অবস্থান করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। এ সময় পূর্ব বিরোধের জেরে কয়েকজন প্রতিবেশী তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা লোহার রড, দা, হাসুয়া, শাবল, বাঁশ ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে দোকানঘরে ভাঙচুর চালিয়ে নগদ ৫২ হাজার ৫০০ টাকা এবং প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পরে তারা বসতঘরে প্রবেশ করে সাগর আহম্মেদ জালালকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় তার মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয় এবং পায়ে শাবল দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিবারের সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরও মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
স্থানীয় লোকজনের চিৎকারে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলেও যাওয়ার সময় ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেয় বলে জানা গেছে। আহত সাগরকে হাসপাতালে নিতে গেলেও বাধা দেওয়া হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, আহত ব্যক্তির চিকিৎসা ও নিরাপত্তাজনিত কারণে তাৎক্ষণিকভাবে মামলা করা সম্ভব হয়নি।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর