রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রাজশাহী প্রতিনিধি : / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

রাজশাহী শিক্ষা বোর্ডের উপসচিব (ভাণ্ডার) মোঃ দুরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। শিক্ষা বোর্ডের একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে তিনি প্রভাব বিস্তার করে বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন।
সূত্রগুলোর অভিযোগ, মোঃ দুরুল ইসলাম একই সঙ্গে উপসচিব (ভাণ্ডার), উপসচিব (প্রশাসন) এবং শিক্ষা বোর্ড অফিসার্স কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, এসব পদে থেকে তিনি প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত সুবিধা গ্রহণ করেছেন।

শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর দাবি, সাম্প্রতিক নিয়োগ কার্যক্রমকে কেন্দ্র করে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগকারীদের মতে, নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার এবং তদবিরের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে বিভিন্ন নথিপত্র সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেছেন সংশ্লিষ্টরা।
এছাড়া তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তদবিরে প্রভাব খাটানো এবং বোর্ডের বিভিন্ন কার্যক্রমে একক আধিপত্য বজায় রাখার অভিযোগও উঠেছে। শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপসচিব (ভাণ্ডার) মোঃ দুরুল ইসলাম। তিনি বলেন, আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।
এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা বোর্ডের অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী দুরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা শুনে আসছি। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছি।
অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর