মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কয়ড়া বাজারের জামে মসজিদের পশ্চিম পাশে বিরোধপূর্ণ জমিতে বিবাদী হাদী গং জোরপূর্বক পাকা বাড়ী নির্মাণ করছে। জমির মালিক আম্বিয়া খাতুন গং বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও এ নির্মাণ কাজ বন্ধ করতে পারছেন না।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বাঘলপুর মৌজার খতিয়ান নং ৪৬৯, দাগ নং ১৫, জমির পরিমাণ ৫০ শতকের কাতে পূর্ব সামের ১৬. ৮৫৩ শতক, খতিয়ান নং ৪৬৯, দাগ নং ১৬, জমির পরিমাণ ১১ শতকের কাতে পূর্ব সামের ৪. ১৪৭ শতক মোট জমি ২১ শতকের কাতে পশ্চিম ছামের দুই শত বিরোধপূর্ণ জমিতে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদী হাদি গং পাকা বাড়ি নির্মাণের কাজ করিতেছে।
বাদী আম্বিয়া খাতুনের মেয়ের জামাতা দুলাল হোসেন অভিযোগ করে জানান, তাদের ক্রয়কৃত মোট জমি ২১ শতকের মধ্যে ১৯ শতক ভোগ দখলে রয়েছে। বাকি দুই শতক তার বাড়ির বাউন্ডারির পশ্চিম পাশে অব্যবহৃত অবস্থায় রয়েছে। আদালত উভয় পক্ষদ্বয়কে ছোলেনামা করে দেওয়ার পরেও বিবাদী হাদী গংয়েরা তাকে সম্পত্তি বুঝে দিচ্ছে না। পরবর্তীতে মামলা দায়ের করলে সম্পত্তির উপর ১৪৪ ও ১৪৫ ধারা জারি করে আদালত। উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদী হাদী গং বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক পাকা বাড়ি নির্মাণ করে চলেছে।
বিবাদী হাদী পুত্র শরিফুল ইসলাম জানান, জায়গাটি আমরা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি। কাগজপত্রও রয়েছে। অযথা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোত্তারুজ্জামান জানান, জমিতে আদালতে নিষেধাজ্ঞা থাকলে কোন পক্ষের কাজ করার সুযোগ নেই। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর