রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ
আগ্নেয়গিরির ছাইয়ে জাকার্তা বিমানবন্দরে ফ্লাইট স্থগিত, বাতিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের ১৯ ফ্লাইট এখন মুহূর্তেই গান তৈরি করুন জেমিনিতে হরমুজে উত্তাপ: মার্কিন জাহাজে হামলার পর অন্যদেরও সতর্ক করে দিল ইরান দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা! ফ্রেডি আদুকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন সুলিভান ৩৬ হাজার ফুট উচ্চতায় বিকল এয়ার ইন্ডিয়ার তিন হাইড্রোলিক ব্যবস্থা, আহত ২৪ ‘লং মার্চ’ নিয়ে স্লোগান, ছাত্রদল নেতার ভিডিও ঘিরে তোলপাড় আমি কাতারে হামলা করেছি, বোমাও ফেলেছি: নেতানিয়াহু প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ব্যবসায়ীদের নিরাপত্তা,দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নে কাজ করবঃ মতিয়ার রহমান লাবলু

নিজস্ব প্রতিবেদক: / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬


তাঁত সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা।এই এলাকায় কয়েক লাখ মানুষ তাঁতশিল্পের সাথে জড়িত। সেই লগ্নে থেকে এ উপজেলায় গড়ে উঠেছে অনেক হাট বাজার।তার মধ্যে অন্যতম হলো উপজেলার কামারপাড়া চৌমহনী বাজার।এখানে ছোট বড় মিলে প্রায় শত শত দোকাপাট গড়ে উঠেছে।এর পরিপ্রেক্ষিতে এখানে গড়ে উঠেছে কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমিতি।এই সমিতিতে প্রায় তিন শতাধিকের উপড়ে সদস্য রয়েছে। আগামী ১৩ জুন এই বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। এই নির্বাচনে সভাপতি পদে (চেয়ার মার্কা)নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বেলকুচি উপজেলার দলিল লেখক সমিতির কয়েকবারের সভাপতি মতিয়ার রহমান লাবলু।যাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত করা হচ্ছে।

তিনি এ বণিক সমিতির প্রতিষ্ঠা লগ্নে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ।এছাড়াও তিনি ২০০৪ সাল হইতে ২০১৪ সাল পযন্ত পৌরসভা কর্তৃক কামারপাড়া চৌমহনী বাজার্ ইজারা নিয়ে বাৎসরিক অর্থ জমা দিয়ে এর লভ্যাংশ দিয়ে তিনি মসজিদ উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।



জানা যায়, মতিয়ার রহমান লাবলু একজন উচ্চশিক্ষত ব্যক্তি।যিনি ১৯৯৫ সাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে বিএসএস ডিগ্রী অর্জন করেন এবং ১৯৯৭ সালে মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘ ৫ বছর যাবত বেলকুচি উপজেলার বিশ্বাসবাড়ি দাখিল মাদ্রাসার সুপার হিসাবে দায়িত্ব পালন করেন।তাছাড়া এলাকায় তার ব্যাপক সুনাম রয়েছে। তাই আগামী ১৩ জুন কামারপাড়া চৌমহুনী বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে তিনি অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে বলে জানা গেছে। এমনকি সমিতির সাধারণ ভোটাদের তার প্রতি সুদৃষ্টি রয়েছে।



১৩ জুন বনিক সমিতির নির্বাচন উপলক্ষে গতকাল শুক্তবার সকালে উপজেলার কামারপাড়া চৌমহুনী বাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

এ সময় মতিয়ার রহমান লাবলু বলেন,আমি বণিক সমিতির তালিকাভুক্ত ভোটার ও নিয়মিত সদস্য। প্রতিষ্ঠা লগ্নে থেকে এ বণিক সমিতিতে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি।সেই সাথে আমার মেধা ও শ্রম দিয়ে এ বণিক সমিতিকে অনেক দূর পযন্ত এগিয়ে নিয়ে এসেছি। আমি নিজেও একজন সফল ব্যবসায়ী তাই ব্যবসায়ীদের উন্নয়নে সকল প্রকার কাজ করে যাব।

তিনি সংবাদ সম্মলনে আরো বলেন,আগামী ১৩ জুন বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছি।এ নির্বাচনে ভোটাররা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে তাঁত সমৃদ্ধ এলাকায় তাঁতি ব্যবসায়ীদের ব্যাংকের সঙ্গে চুক্তির মাধ্যমে সহজ শর্তে ঋণের ব্যবস্থা, সমস্ত সদস্যের জন্য ঝুঁকিভিত্তিক বীমার আওতাভুক্তকরণ,ট্রেড লাইসেন্সসহ ব্যবসায়িক কাগজপত্র হালনাগাদ ও আইনি সহায়তা প্রদান,নিরাপত্তা জোরদারে নৈশ প্রহরী ও সিসি ক্যামেরা স্থাপন ,বাজারের পরিস্কার-পরিচ্ছন্নতা এবং সকল ধরনের আবর্জনা অপসারণের ব্যবস্থাপনার উন্নতি,প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ,ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধিতে সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন,পৌরসভার নিবন্ধিত সকল ব্যবসায়ীদের পরিচয়পত্র প্রদান নিশ্চিতকরণ,নিবন্ধিত ব্যবসায়ীদের নিয়ে প্রতিবছর একটি আনন্দ ভ্রমণের ও বিনোদনের আয়োজন, বাজারে যানজট নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা গ্রহণ,সমিতির সকল সদস্যের গচ্ছিত আমানত ১০০% সুরক্ষা নিশ্চিতকরণ করা হবে।

এ সময় এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, সাধারন ভোটার, জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



স্থানীয় করেকজন ব্যবসায়ী বলেন, উৎসবমুখর পরিবেশে এ বছর বণিক সমিতি নির্বাচন অনুষ্টিত হচ্ছে।অনেক প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহন করেছেন।যিনি সৎ ও যোগ্য প্রার্থী তাদেরকে ভোটাররা বেছে নিবে। সেই হিসেবে সভাপতি প্রার্থী (চেয়ার মার্কা)মতিয়ার রহমান লাবলু অনেকটা এগিয়ে রয়েছে।


তবে সমিতির ভোটারদের দাবি, আগামী ১৩ জুন এ বনিক সমিতি নির্বাচনে যাতে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রয়োগ করে এবং যোগ্য প্রার্থী বেছে নিতে পারে। এ জন্য প্রশাসন ও বনিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব থাকা কর্তৃপক্ষের প্রতি সুদৃষ্টি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর