বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬


সিরাজগঞ্জ সদর উপজেলায় ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তিতে হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) বিকেলে সদর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন, জেলা মৎস্যজীবি লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সয়দাবাদ ইউপির বাঐতারা গ্রামের মোয়াজ্জেম হোসেন মন্ডল, বাগবাটি ইউপির ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ধলডোব গ্রামের ময়নুল হক, একই ওয়ার্ডের সহ-সভাপতি ও হরিনা গোপাল গ্রামের শুকুর মাহমুদ এবং পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের সদস্য ও দত্তবাড়ি মহল্লার মো: রাব্বি।

ওসি রাকিবুল হাসান বলেন, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এই ৪জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ওসি রাকিবুল আরো বলেন, গ্রেপ্তারদের মধ্যে মোয়াজ্জেম হোসেন মন্ডল ২০২৪ সালের ৪ আগষ্ট সিরাজগঞ্জ-২ আসনের অপসারিত এমপি আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা হেনরীর বাসায় অগ্নিসংযোগ ও দুই ছাত্রকে পুড়িয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। বাকিরা ৫ আগষ্ট পরবর্তিতে দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার আসামী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর