সিরাজগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ আশরাফুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে র্যাব-১২ সদস্যরা যমুনা সেতু পশ্চিম গোলচত্ত্বর এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে মাদককারবারীকে করেন। আটক আশরাফুল ইসলাম উল্লাপাড়া উপজেলার গুচ্ছগ্রাম এলাকার মৃত গফুর সেখের ছেলে।
সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।

তিনি জানান, সকালে যমুনা সেতু পশ্চিম থানার গোল চত্বর প্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে ১ হাজার ১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ আশরাফুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।