বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ
আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত কাজিপুরে ৩৬ বছর আগে জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখলের অভিযোগ সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী কাজিপুরে জব্দকৃত সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা আজ

অনলাইন ডেস্ক: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে আজ বুধবার (৫ নভেম্বর) ঘোষণা করা হবে। একই সঙ্গে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, বুধবারই জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তখন নির্বাচনের তারিখ জানা যাবে এবং নির্বাচনের আচরণবিধিও আমরা চূড়ান্তভাবে প্রকাশ করব। আমরা তফসিল এবং আচরণবিধি নিয়ে কাজ করছি। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। বুধবারের আনুষ্ঠানিক ব্রিফিং এ বিস্তারিত সবকিছু জানানো হবে।

এর আগে, ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়। এতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়। এরপর রবিবার আচরণবিধি ও নির্বাচনের তারিখ বিষয়ে মতামত জানতে ছাত্র সংগঠনের নেতৃত্ববৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে কমিশন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম ছাত্রসংসদ নির্বাচন পেতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর