শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ
সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে খেলাধুলা: প্রতিমন্ত্রী আমিনুল হক পশুর হাটের ইজারাদারের অফিসে গুলি, শ্যুটার বাপ্পিসহ গ্রেফতার ৫ আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেফতার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ, চালক পলাতক সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের দেশের বাজারে স্বর্ণের ভরি কত? অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেউ খেলতে চায় না
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হবিগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি : / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালককে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল ইমরান হোসাইনকে (৩২) গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ।

তার বাড়ি একই উপজেলার কালেঙ্গা গ্রামে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির মা চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, গত ২ নভেম্বর রাতে মাদ্রাসার হেফজ বিভাগের ওই ছাত্রকে (৮) প্রিন্সিপাল ইমরান অফিস কক্ষে ডেকে নেন। পরে সেখানে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন। পরদিন শিশুটি মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করলে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে ঘটনাটি প্রকাশ পায়। এরপর বিষয়টি স্থানীয়ভাবে আলোচনা শেষে থানায় অভিযোগ দাখিল করা হয়।

ভুক্তভোগী শিশুর মা জানান, আমার স্বামী প্রবাসে। আমি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকি। ছেলেকে পড়ার জন্য ওই মাদ্রাসায় ভর্তি করেছিলাম। কিন্তু ঘটনার রাতে হুজুর আমার ছেলেকে অফিসে ডেকে নিয়ে জোর করে খারাপ কাজ করেছে।

চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ঘটনার অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

যদিও অভিযোগ অস্বীকার করে ইমরান হোসাইন দাবি করেছেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর