মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়া: বিআরটিএতে দুই দালালের কারাদণ্ড লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার রাজশাহী নগরীতে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ রাজশাহীতে জমির সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ কালিয়াকৈর পৌরসভার ১ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহে মাঠে নামছে ১৫ জন কর্মী রাজশাহীতে মাদক কারবারী গ্রেপ্তার ৮ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৮২ কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ সনাতন ধর্মাবলম্বীর মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ কাওয়াকোলা ইউনয়িনে সুষ্ঠভাবে সার বিতরন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও মিত্ররা ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে’

অনলাইন ডেস্ক: / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
-ফাইল ছবি।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্ররা প্রায় ৩০ লাখ নিরপরাধ মুসলমানকে হত্যা করেছে। বিগত ২০ বছরে তারা বিভিন্ন মুসলিম দেশে এই হত্যাযজ্ঞ চালিয়েছে।

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল-মালিক বদরুদ্দিন আল-হুথি এই মন্তব্য করেছেন।

তিনি মঙ্গলবার ইয়েমেনে শহীদ স্মরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে এসব কথা বলেন।

ইয়েমেনে এই শহীদ স্মরণ-অনুষ্ঠান পুরো এক সপ্তাহ ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে চলবে।

আবদুল-মালিক বদরুদ্দিন আল-হুথি বলেন, “যে জাতি আল্লাহর পথে জিহাদের চেতনা ও শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে অগ্রসর হয়, সেই জাতি গর্বিত এবং বিপদ প্রতিহত করতে সক্ষম। আর শাহাদাত ধ্বংস ও অপমান থেকে রক্ষা করার এক শক্তিশালী প্রাচীর।”

ইয়েমেনি এই নেতা বলেন, ইসলামী উম্মাহর ইতিহাসে প্রাচীন যুগ থেকে উপনিবেশিক আমল এবং বর্তমান সময় পর্যন্ত বড় বড় বিপর্যয় ঘটেছে।

তিনি উল্লেখ করেন, আমেরিকানরা নিজেরাই স্বীকার করেছে যে, গত দুই দশকে তারা প্রায় ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশই ইসলামী উম্মাহর অংশ। আর তারা এ হত্যাকাণ্ড চালিয়েছে এমন এক সময়ে, যখন মুসলিম জনগণ ছিল দুর্বল অবস্থানে।

আবদুল-মালিক বদরুদ্দিন আল-হুথি বলেন, শত্রুরা (ইসরায়েল) মানুষকে ক্ষুধার্ত রেখে ও অস্ত্রের মুখে (গাজায়) জিম্মি করে আত্মসমর্পণ করানোর চেষ্টা করেছে, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম জাতিগুলোকে দাসে পরিণত করার লক্ষ্যে মানসিকভাবে বিভ্রান্ত করার সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা অন্য দেশ দখল করেছে কেবল নিজেদের স্বার্থে সেসব জনগণকে ব্যবহার করার জন্য।

আবদুল-মালিক বদরুদ্দিন আল-হুথি ভাষায়, “এই অত্যাচারী শক্তিগুলোর মধ্যে কোনও দয়া-মায়া নেই; নিজেদের লক্ষ্য অর্জনের জন্য তারা যেকোনও অপরাধ করতে দ্বিধা করে না।” সূত্র: মেহের নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর