বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- ​এমপি রফিকুল ইসলাম খান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান সিংড়ায় চুরির অভিযোগ করায় সংঘর্ষ, গোলাগুলিতে আহত-৫ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ দিনে ৩ কোটি ৯৭ লাখ মিটার অবৈধ জাল জব্দ, গ্রেফতার ২৮১ আরো ৩ উপদেষ্টা ও ১ বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল তেজগাঁও জোনের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৮৫ গাড়িচালকের সঙ্গে পরকীয়া রবি চৌধুরীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সাংবাদিকদের সাথে রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি, রাজশাহী: / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫



বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগর শাখার নবগঠিত ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠনের পর সাংবাদিক সমাজের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন ও দলীয় কার্যক্রমে ঐক্য জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে মালোপাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, “আমরা রাজশাহী মহানগর বিএনপি ঐক্যবদ্ধ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে থাকব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর পক্ষে আমরা সর্বাত্মকভাবে কাজ করব। রাজশাহী মহানগরে বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই—সবাই একটি লক্ষ্যেই একত্রিত, তা হলো জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা।”

অন্যদিকে সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “তারেক রহমান আমাদের অনুপ্রেরণার প্রতীক। তাঁর দিকনির্দেশনা ও দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা রাজশাহীর ছয়টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের পাশে থাকব। সংগঠনকে মাঠ পর্যায়ে আরও শক্তিশালী করতে ইতোমধ্যে আমরা ওয়ার্ড ও থানা পর্যায়ে প্রস্তুতি শুরু করেছি। জনগণ বিএনপির পাশে আছে, আর সেই শক্তিই আমাদের জয়ের মূল ভিত্তি হবে।”

সভায় সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলুসহ নবগঠিত ১৪ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ জানান, দলীয় নির্দেশনা অনুযায়ী নতুন কমিটি স্থানীয় ছয়টি আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সমন্বয় করছে এবং তাদের জন্য সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করবে।

তারা বলেন, বিএনপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত, আর এই প্রস্তুতির মূল ভিত্তি হলো তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশিত পরিবর্তন আনয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর