বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ
কালিয়াকৈরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার খিলগাঁওয়ে ৫৭৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত: ৪ দালালের কারাদণ্ড, ২ জনকে অর্থদণ্ড স্বামীর মরদেহ উদ্ধার, স্ত্রী আটক আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক যুবককে গণপিটুনি কান জয়ের পর এবার লোকার্নো চলচ্চিত্র উৎসবে সম্মাননা পাচ্ছেন ভার্জিনি এফিরা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুক্রবার আইজিপির সঙ্গে জাতিসংঘের বাংলাদেশবিষয়ক নিরাপত্তা উপদেষ্টার বৈঠক আম ব্যবসায়ীদের সুবিধার্থে শনিবার ব্যাংক খোলা যেসব এলাকায়
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত: ৪ দালালের কারাদণ্ড, ২ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬


রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালচক্রের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনকে কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ (মিরপুর) কার্যালয়ে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।

বিআরটিএ সূত্র জানায়, কার্যালয়ে সেবা নিতে আসা গ্রাহকদের হয়রানি ও দালালচক্রের তৎপরতা বন্ধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দালালির অভিযোগে কয়েকজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিরা আদালতের কাছে নিজেদের অপরাধ স্বীকার করলে চারজনকে বিনাশ্রম কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— মো. আশরাফুল ইসলাম বাবু (২২), পিতা মো. জব্বার হোসেন, মিরপুর-১৩; মো. আকতার সরদার, পিতা মো. আবুল কাশেম, নড়িয়া, শরীয়তপুর; মো. তুহিন (৩৪), পিতা মো. এনায়েত খান, মিরপুর-২; এবং মো. রিপন (২৮), পিতা কাঞ্চন আলী শিকদার, মিরপুর-১৩, ঢাকা।

অভিযান চলাকালে প্রতারক চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায় বলে জানিয়েছে বিআরটিএ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, “প্রতারক চক্রের সদস্যরা বিআরটিএ কার্যালয়ে আসা গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়। অনেক ক্ষেত্রে তারা কাগজপত্র ও টাকা নিয়ে পালিয়ে যায়। এসব দালাল ও প্রতারকদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।”

বিআরটিএ জানিয়েছে, সেবাপ্রার্থীদের নিরাপদ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর