শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন ইতালিতে মানবপাচারের সময় সাগরে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যু, গ্রেফতার ২ চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ খোকশাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা আবু রায়হান চাঁনের জয়পুরহাটে ছাউনিবিহীন আক্কেলপুর প্ল্যাটফর্ম,রোদ-বৃষ্টির দুর্ভোগে যাত্রীরা জামালপুরে ডেঙ্গু রোগীদের মশারি বিতরণ স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ গাজীপুর থেকে বাসে সিরাজগঞ্জে আসা পথে মাদ্রাসা ছাত্র নিখোঁজ  কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক যুবককে গণপিটুনি

কুষ্টিয়া প্রতিনিধি : / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ফরিদ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে গণ‌পিটু‌নি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক ফরিদ হোসেন হাটশ হরিপুর ইউনিয়নের নদীরকুল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে।

পু‌লিশ ও প্রত্যক্ষদর্শী সূ‌ত্রে জানা গে‌ছে, ফরিদের চলা‌ফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় উত্তে‌জিত জনতা ফ‌রিদ‌কে মারধর ক‌রে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয়দের দাবি, ফরিদ কথিত ‘শিপন বাহিনী’র একজন সক্রিয় সদস্য। তার কাছে আরও অবৈধ অস্ত্র থাকতে পারে বলেও সন্দেহ করছেন তারা। বিষয়টি তদন্ত করে এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলিসহ একজনকে আটক করা হ‌য়ে‌ছে। এর আগে উত্তে‌জিত জনতা তা‌কে মারধর ক‌রে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর