রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ
টেকনাফে সাড়ে ১২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক তুরাগে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভিত্তিহীন: ডিএমপি তাড়াশে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ ৯৯৯-এ ফোন: ৮৫ যাত্রীসহ পদ্মার ডুবোচরে আটকা লঞ্চ উদ্ধার নদী থেকে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৫ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন নীলফামারীর কিশোরগঞ্জে ক্যাসিনো জুয়ারি ও মাদকসেবিসহ গ্রেপ্তার ৮ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ২ শাহজালালে আনসারের সততায় হারানো ব্যাগ ফিরে পেলেন ভারত ফেরত যাত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দাম বেড়ে স্বর্ণের ভরি কত?

প্রতিবেদকের নাম / ১২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬
- প্রতীকী ছবি।

দেশের বাজারে সবশেষ ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা বাড়ানো হয়েছে।

শনিবার সকালে স্বর্ণের দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ রবিবারও সবশেষ নির্ধারিত দামেই বিক্রি হবে স্বর্ণ।

নতুম দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ ছাড়া ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬৬৬ টাকায়, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর