সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে  মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে কাজিপুর উপজেলার চর এলাকার  মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক  বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার ৪ জুলাই কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রকৌশল অধিদপ্তর কাজিপুর এর উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়াম   এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন সিরাজগঞ্জ – ১ কাজিপুর সাংসদ সেলিম রেজা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  বন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজিপুর পৌর সভার সাবেক মেয়র আব্দুস সালাম, উপজেলা বিএনপির  সহসভাপতি এডভোকেট রবিউল হাসান প্রমুখ।অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি সেলিম রেজা   বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার  বলেন,শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোনে আসক্ত না হয় সেই লক্ষ্যে এই শিক্ষা উপকরণ বিতরণ ।  বর্তমান প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের এগিয়ে আসা প্রয়োজন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে উপজেলার ১৮ টি প্রতিষ্ঠানের তিন শতাধিক  নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে  স্কুল ব্যাগ,৬টি খাতা, ৬টি কলম ৬টি পেনসিল, পানির ফ্লাক্স,  ইরেজার,শার্পনার, গাছের চারা,গাছ লাগানোর সার ও  ওয়াল ঘড়িসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।এছাড়া অতিথি বৃন্দ ১৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর