শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ
শতকোটি টাকার চৌহালী-টাঙ্গাইল যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙনে বসত ভিটা বিলীন সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জন আটক দুর্গানগর ইউপি কার্যালয়ে ৫ বছর ধরে নেই খাবার পানির টিউবওয়েল ভোগান্তিতে সেবাপ্রার্থীরা কাচ্চি ডাইনের চেয়ারম্যানের বিরুদ্ধে আছে ৫ মামলা,গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

গণভোটের গণরায় বাস্তবায়ন, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৪ জুলাই) বিকেল ৫ টায় পৌর শহরের বাজার স্টেশন চত্তরের পৌর মুক্তমঞ্চে ১১ দলীয় ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা শাহিনুর আলম।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা আমীর এ্যাড. নাজিম উদদীন বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতী আমজাদ হোসাইন, এনসিপি সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, পৌর জামায়াতে সেক্রেটারি মওলানা মোস্তফা মাহমুদ, সহকারী সেক্রেটারি মোঃ হাফিজুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আব্দুল আজিজ, পৌর ছাত্রশিবিরের সভাপতি শামীম রেজা।

সমাবেশে ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসলেও তারা জনগনের সাথে তামাশা শুরু করেছে। আমরাও আপনাদের চিনি,জানি কিভাবে। আপনাদের কাছ থেকে দাবি আদায় করতে হয়।

বিক্ষোভ মিছিল পূর্বক সংক্ষিপ্ত সমাবেশের সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা শাহিনুর আলম বলেন, বর্তমান সরকার জুলাই সনদ নিয়ে তালবাহানা করছেন। এখন তারা বলছেন জুলাই সনদ বাস্তবায়নের কথা না বলে যদি নির্বাচন না দেয় সেইজন্যই আমরা প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছি। কাজেই বুঝতে পারছেন ওনারা নির্বাচনের আগেই জনগনের সাথে তামাশা করেছেন। আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় এসেছেন।আমরা জেনে বুঝে চুপ করে রয়েছে। যাতে করে কোন অপশক্তি পুনরায় কোন সুযোগ নিতে না পারে। তাই আপনাদেরকে অনুরোধ করবো এখনো সময় আছে জুলাই সনদ বাস্তবায়ন করে জনগণের রায় মেনে নিন।

পরে মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা শাহিনুর আলমের নেতৃত্বে বাজার স্টেশন সংলগ্ন সিরাজগঞ্জ পৌরসভার পৌর মুক্তমঞ্চ থেকে মিছিল শুরু করে শহরের মুজিব সড়ক, খলিফাপট্টি, এসএস রোড সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার স্টেশন মুক্তমঞ্চে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর