সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬
???????

সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশের আয়োজনে সিরাজগঞ্জ বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে বেলকুচি থানা চত্বরে আয়োজিত সমাবেশে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।

প্রধান অতিথি বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন। যেকোনো ধরনের উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখে দিতে জেলা পুলিশ ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে বেলকুচি থানা চত্ত্বর থেকে ধর্মাবলম্বীদের নিয়ে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি উপজেলার প্রধান সড়কে প্রদক্ষিণ হয়।

​এসময় সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনী আমিন সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর