শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ
শতকোটি টাকার চৌহালী-টাঙ্গাইল যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙনে বসত ভিটা বিলীন সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জন আটক দুর্গানগর ইউপি কার্যালয়ে ৫ বছর ধরে নেই খাবার পানির টিউবওয়েল ভোগান্তিতে সেবাপ্রার্থীরা কাচ্চি ডাইনের চেয়ারম্যানের বিরুদ্ধে আছে ৫ মামলা,গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে এক স্বর্ণ পাচারকারী আটক

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

জয়পুরহাটে এক স্বর্ণ পাচারকারী আটক। জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বার সহ এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩ জুলাই-২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৯টায় তাকে আটক করা হয় উপজেলার হাটখোলা সীমান্তের সালুয়া বিল এলাকা থেকে ।

আটক মামুনুর রশিদ (৩৫)পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জামাল হোসেনের ছেলে বলে জানা গেছে।

বিজিবি সূত্র বলছেন, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে  হাটখোলা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল সালুয়া বিল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে মামুনুর রশিদকে আটক করে তার শরীর তল্লাশি করে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, ‘উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ও আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর