শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ
শতকোটি টাকার চৌহালী-টাঙ্গাইল যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙনে বসত ভিটা বিলীন সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জন আটক দুর্গানগর ইউপি কার্যালয়ে ৫ বছর ধরে নেই খাবার পানির টিউবওয়েল ভোগান্তিতে সেবাপ্রার্থীরা কাচ্চি ডাইনের চেয়ারম্যানের বিরুদ্ধে আছে ৫ মামলা,গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্ত্রীকে মারধর করা মাদকাসক্ত স্বামী সনেটের বিরুদ্ধে থানায় মামলা

রাজশাহী প্রতিনিধি : / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধরের অভিযোগে ভুক্তভোগী গৃহবধূ মোসাঃ হীরা ইয়াসমিন (৩২) বোয়ালিয়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন| মামলা নং-৩, তাং-৩/০৭/২০২৬।

শুক্রবার বেলা ১২টার দিকে এ মামলা দায়ের করা হয়।  এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৩ বছর আগে ইসলামী শরীয়ত অনুযায়ী পারিবারিকভাবে হীরা ইয়াসমিনের সঙ্গে মোঃ আল মামুন সনেটের (৩৫) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এজাহারে বলা হয়েছে, বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে স্বামী যৌতুক হিসেবে টাকা দাবি করতেন এবং ভুক্তভোগীর পরিবার কয়েক দফায় টাকা প্রদান করে। সম্প্রতি অভিযুক্ত পুনরায় দুই লাখ টাকা যৌতুক দাবি করেন।

ভুক্তভোগী গৃহবধূর দাবি, গত ১ জুলাই সকাল ৯টার দিকে সাধুর মোড় এলাকায় তাদের বাসায় দুই লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও মারধর করেন। একপর্যায়ে চাবুক দিয়ে পিঠে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তার ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার বিষয়ে কয়েকজন প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীর নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত সনেটের বাবা আসলাম আলী বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পরিবারের কারও কথা শোনেন না| তাকে শাসন করতে গেলে উল্টো মারমুখী আচরণ করেন এবং অশালীন ভাষায় গালিগালাজ ও নমরুদ বলে তিরস্কার করেন। তিনি বলেন, বাবা হিসেবে আমি ছেলের আচরণে বিব্রত। এ ব্যাপারে অভিযুক্ত সনেট বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মুস্তারী জানান, ভুক্তভোগীর দায়েরকৃত অভিযোগটি তদন্ত করে মামলা রুজু করা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর