শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হিসেবে এবার সিরাজগঞ্জেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।


এইচএসসি পরীক্ষা পরিচালনায় অব্যবস্থাপনা, প্রশ্নপত্রে ভুল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়া এবং শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার দুপুরে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শহরের প্রধান সড়কে জড়ো হন।


এ সময় তারা দফা এক, দাবি এক-শিক্ষামন্ত্রীর পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে শিক্ষার্থীরা শহরের ব্যস্ততম বাজার স্টেশন সড়কে কিছু সময় অবস্থান কর্মসূচি পালন করলে যান চলাচল ব্যাহত হয় এবং সাময়িক যানজটের সৃষ্টি হয়।


আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তার পদত্যাগের পাশাপাশি এইচএসসি পরীক্ষার রুটিন প্রণয়ন ও প্রশ্নপদ্ধতিতে কার্যকর সংস্কারের দাবি জানান তারা।


পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। তবে কর্মসূচি চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর