সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রান্তিক মানুষের স্বার্থ বিবেচনায় ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: বিদ্যুৎ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রান্তিক মানুষের স্বার্থ বিবেচনায় ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। কারন প্রান্তিক মানুষ ৭৫ ইউনিটের বেশী ব্যবহার করেন না। তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি কল্যানমূলক রাষ্ট্র গড়ে তুলতে চায়। যে কল্যানমূলক রাষ্ট্র গঠন করতে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন বিতরন, নলকূপ, সেলাই মেশিন বিতরন এবং শিক্ষা প্রতিষ্ঠানে উচু-নিচু বেঞ্চও ক্রীড়া সামগ্রি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা-আপনারা সবাই পরীক্ষা দিয়ে পাস করেছি। পরীক্ষার হলে ঘাড় ঘুরাতে দেয় নাই এইটা একটা সাবজেক্ট হয়ে গেল? পরীক্ষার হলে ঘাড় ঘুরাইতে দেয় না এইটা কি একটা আন্দোলনের সাবজেক্ট হল?

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, বর্তমান সরকারে টার্গেট সেট করা হয়েছে, ১০ হাজার মেগাওয়াট সোলার বিুদ্যৎ উৎপাদন করা হবে। সোলারে জ্বালানির কোন মুল্য নেই, ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি ইম্পোর্ট কমে যাবে, অর্থ সাশ্রয় হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, জাস্টিফাই ইন স্যালারী। সরকারী যে টাকা দেয় সেই টাকার মুল্যায়ন করুন। বিকেলে মন্ত্রী জেলা প্রশাসক কার্যালয়ের ছাদে জাতীয় রূফটপ কর্মসুচীর আওতায় ১৫০ কিলোওয়াট অনগ্রিড সোলার সিস্টেমের উদ্বোধন করেন।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর