সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

রাজশাহী প্রতিনিধি : / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদ ও ভারতীয় যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার রাত ১১টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। এ সময় পরিত্যাক্ত অবস্থায় ১০২ বোতল ভারতীয় মদ ও ২৪ বোতল ভারতীয় যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
শুক্রবার বিকালে ১ বিজিবি সদর দপ্তরে থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। বুধবার (১৬ জুলাই) রাতে খানপুর বিওপির একটি টহল দল কাটাখালী থানার পশ্চিমপাড়া পদ্মা নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করে। অপর এক অভিযানে সাহেবনগর বিওপির টহল দল গোদাগাড়ী থানার চরহনুমন্তনগর এলাকায় অভিযান চালিয়ে জঙ্গলে লুকিয়ে রাখা ১০ বোতল ভারতীয় মদ জব্দ করে।

একই রাতে ইউসুফপুর বিওপির একটি দল টাংগন পূর্বপাড়া নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে জেলেদের মাছ ধরার জালের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ২৪ বোতল ভারতীয় যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
জব্দকৃত সিরাপ রাজশাহী কাস্টমসে ও মাকদ্রব্যগুলি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর