শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ড্রেনে মিললো বস্তাবন্দি দেড় হাজার পিস বুলেট আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরতে বললো সিজেপি ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী ‘ধেয়ে আসছিল আগুনের দেয়াল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জের কারাবন্দির মৃত্যু বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বিশ্বাসী: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি : / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দল বিএনপি মনে করে ৬৮হাজার গ্রামের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন। এ লক্ষ্যে দেশের অবহেলিত প্রতিটি জনপদে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।

শুক্রবার(১৭ জুলাই) বিকালে নাটোরের সদরের হালসা উচ্চ বিদ্যালয় মাঠে চার কোটি ৬৪লাখ টাকা ব্যয়ে সাইক্লোন সেন্টারের নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের হুইপ বলেন, বন্যার্তদের জন্য আশ্রয়ণ প্রকল্প, সাইক্লোন সেন্টার, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদরাসার ভবণ নিমার্ণ থেকে শুরু করে সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। সরকার হিংসা বিদ্বেষ নয় বরং সকলের সঙ্গে মিলে মিশে দেশের উন্নয়ন করতে চায়।

দুলু বলেন, দু’বছর আগে এই জুলাই মাসেই এদেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। ফ্যাসিবাদী শেখ হাসিনা ও তার দোসরেরা বিভিন্ন সময় দেশকে অশান্ত করার অপচেষ্ঠা করে যাচ্ছে। দেশের মানুষ ফ্যাসিবাদী হাসিনা সরকারের দীর্ঘদিনের অত্যাচার, হত্যা, গুম ও খুন ভুলে যায়নি। আন্দোলনের সময় তারা যেভাবে শিশু থেকে শুরু করে ছাত্র-জনতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। সবাইকে সচেতন থেকে ফ্যাসিবাদী চক্রের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে।এই সকল হত্যার যথাযথ বিচার করা হবে।

নাটোর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও হালসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর