শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
ঢামেক থেকে রোগী ভাগিয়ে নেওয়ার চেষ্টা, প্যাথলজি ল্যাবের দালাল আটক বৈরী আবহাওয়া: সমুদ্রে না যেতে জেলে ও নৌযান মালিকদের সতর্ক করল কোস্ট গার্ড রাজধানীতে ধাওয়া করে গাড়ি ও বিদেশী পিস্তলসহ যুবক আটক শাহজালালে যাত্রীর মোবাইল-টাকা ছিনতাই, আটক ১ আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে-টুকু সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে খেলাধুলা: প্রতিমন্ত্রী আমিনুল হক পশুর হাটের ইজারাদারের অফিসে গুলি, শ্যুটার বাপ্পিসহ গ্রেফতার ৫ আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেফতার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ, চালক পলাতক সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজধানীতে ধাওয়া করে গাড়ি ও বিদেশী পিস্তলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬


রাজধানীর গাবতলীতে একটি গাড়িকে ধাওয়া করে ওই গাড়িটি এবং আরোহী সাজ্জাদ হোসেন আশিককে (২০) তল্লাশি করে একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে ডিসি (ট্রাফিক মিরপুর) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ট্রাফিক মিরপুর বিভাগের দারুসসালাম জোনে দায়িত্বরত সার্জেন্ট অনিরুদ্ধ রায় একটি বেপরোয়া গতির হলুদ রঙের নতুন স্পোর্টস কারকে থামানোর সংকেত দেন। চালক প্রথমে গাড়ি থামালেও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে অস্বীকৃতি জানায়। এসময় তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশির উদ্দেশ্যে চালক ও আরোহীকে গাড়ি থেকে নামতে বলা হলে চালক হঠাৎ দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে।

মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, সার্জেন্ট অনিরুদ্ধ রায় তাৎক্ষণিক ধাওয়া করে গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন সেলফি কাউন্টারের সামনে গাড়িটি আটক করেন। এ সময় সংশ্লিষ্ট এলাকার পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) বিকাসুজ্জামান রনিসহ ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের উপস্থিতিতে গাড়ির আরোহী সাজ্জাদ হোসেন আশিককে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। ট্রাফিক মিরপুর বিভাগ সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সতর্ক, সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর