বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ
আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত কাজিপুরে ৩৬ বছর আগে জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখলের অভিযোগ সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী কাজিপুরে জব্দকৃত সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উদ্বেগ জানিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
-ফাইল ছবি।

উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, এ বিষয়ে তারা মিত্র ও অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করছে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে জানায়, এই ঘটনার ফলে মার্কিন জনবল, ভূখণ্ড কিংবা আমাদের মিত্রদের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি হয়নি বলে আমরা মনে করি। তবে এ উৎক্ষেপণ উত্তর কোরিয়ার কর্মকাণ্ডের অস্থিতিশীল প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরছে।

এদিকে জাপান জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়েছে। এই উৎক্ষেপণ ঘটেছে এমন এক সময়, যখন মাত্র এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অঞ্চলে সফর করেছেন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন।

সফরকালে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই সাবমেরিন দক্ষিণ কোরিয়ার নৌ ও প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধরণের অগ্রগতি আনবে। এতে দেশটি এমন কিছু রাষ্ট্রের তালিকায় যুক্ত হবে, যাদের নিজস্ব পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রয়েছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলাকালে পিয়ংইয়ং মস্কোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে। তবে ট্রাম্পের বৈঠকের প্রস্তাবে এখনো কোনো সাড়া দেয়নি উত্তর কোরিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর