বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খন্দকার আবু আশফাকের সঙ্গে আশির দশকের ছাত্রদল নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও দোহার-নবাবগঞ্জের মাটি ও মানুষের নেতা খন্দকার আবু আশফাকের সঙ্গে নবাবগঞ্জ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুর রহমান দিপুর নেতৃত্বে আশির দশকের ছাত্রদল নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাকের প্রতি পূর্ণ সমর্থন জানান আশির দশকের ঐতিহ্যবাহী ছাত্রনেতারা। তারা বলেন, খন্দকার আবু আশফাক শুধু বিএনপির নয়, দোহার-নবাবগঞ্জের সাধারণ মানুষের প্রিয় নেতা। তাঁর নেতৃত্বে এলাকা আবারও গণতন্ত্র ও উন্নয়নের পথে অগ্রসর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে একটি সৌজন্যমূলক আলোচনাও অনুষ্ঠিত হয় এবং সবাই মিলিতভাবে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে তোলা হয় কিছু স্থিরচিত্র, যেখানে দেখা যায় খন্দকার আবু আশফাক ভাই ও আশির দশকের ছাত্রদল নেতারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর