রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ জয়পুরহাটে পীরের আস্তানায় ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালের ক্ষীর উৎসব ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, তারেক রহমানের রাজনীতি আলো ফিরিয়ে দেওয়া -ড.এম এ মুহিত নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ সদরদপ্তর সশস্ত্র বাহিনী দিবসে ১০১ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পিরোজপুরে জামায়াতের ৩৪ সদস্যের জেলা কমিটি গঠন ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সলঙ্গা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন গোপালগঞ্জ কারাগারে খাবার ছিনিয়ে নেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিলো আনসার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ

অনলাইন ডেস্ক: / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

এমইপির হাই-টেক শিল্প পার্কের নির্মাণ শুরু

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) ২০০ কোটি টাকার দেশি বিনিয়োগে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রকল্পটির নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) জানিয়েছে, এই বিনিয়োগ দেশের শিল্পায়ন, প্রযুক্তিনির্ভর উৎপাদন এবং দেশীয় বিনিয়োগ সম্প্রসারণে নতুন গতি যোগ করবে।

গতকাল রবিবার আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম চাকলাদার, প্রতিষ্ঠানের পরিচালকরা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বেজা জানায়, প্রায় ১০ একর জমিতে গড়ে ওঠা এই শিল্পপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, ফ্যান, এলইডি লাইট, সার্কিট ব্রেকারসহ বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন করা হবে। প্রকল্পটি ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করে ২০২৯ সালের জানুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে প্রায় দুই হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে ডা. মো. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, বিশ্বমানের প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব উৎপাদন কেন্দ্র গড়ে তোলাই তাদের লক্ষ্য। এই প্রকল্প দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ বৈদ্যুতিক পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান আরো শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বেজা ও এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের মধ্যে এই শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে ভূমি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়।

বেজা সম্প্রতি বিনিয়োগকারীদের দ্রুত শিল্প স্থাপনে সময়বদ্ধ কর্মপরিকল্পনা চালু করেছে। সেই পরিকল্পনা অনুসরণ করেই এমইপি নির্মাণকাজ শুরু করেছে। বর্তমানে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১৭টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে এবং আরো প্রায় ২০টি প্রতিষ্ঠান নির্মীয়মাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর