বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
এনায়েতপুরে শতাধিক বৃক্ষ রোপনের মধ্য দিয়ে ‘কৃষ্ণ চূড়া মোড়’র যাত্রা শুরু মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ হৃদরোগ হাসপাতাল থেকে রোগী বাগিয়ে নিয়ে যাওয়ার সময় দালাল আটক খাবারের মান নিশ্চিত করতে সচিবালয় ক্যান্টিনে হঠাৎ পরিদর্শন মন্ত্রী আফরোজা খানমের রোগী বাগিয়ে নেওয়ার সময় প্রাইভেট ক্লিনিকের মালিকসহ আটক ২ বিশ্বকাপের খেলা ঘিরে সংঘর্ষে বাদশা হত্যা: অন্যতম অভিযুক্ত লেদু গ্রেফতার তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি মোংলায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার পলাতক আসামি আটক রাজশাহীতে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জার্মান প্রবাসীর জমি জোড়পূর্বক দখল করে বালু ভরাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬


সিরাজগঞ্জে জার্মান প্রবাসীর নিজ কৃষি জমি জোড়পূর্বক দখল করে বালু ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় বালু দস্যুদের বিরুদ্ধে। ঘটনাটি কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামে ঘটেছে। জার্মান প্রবাসী রেজাউল হক মিয়া মুগবেলাই গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।

এই ঘটনায় প্রবাসী রেজাউল হক মিয়া গত ২০ জুলাই কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী ভুমি কর্মকর্তা, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (২৯ জুলাই) দুপুরে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইন এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখার জন্য উপজেলার সহকারী কর্মকর্তা (ভুমি) আব্দুল্লা আল মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ২০ জুলাই উপজেলার মুগবেলাই মৌজার জে এল নং-২৬, আর এস ৪৪৯ নং খতিয়ানে ৩৪৩ ও ৩৪৪ নং দাগের মোট ৩৮ শতক কৃষি জমিতে ২ মৌসুমে ধান ও সরিষা চাষাবাদ করা হয়। কিন্তু বর্তমানে ফুলজোড় নদীর পশ্চিম পাড় থেকে বালু উত্তোলন করে প্রবাসী রেজাউল হক মিয়ার নিজ কৃষি জমিতে জোড়পূর্বক দখল করে বালু ভরাট করছে। বালু উত্তোলন করে ৩৪৫ ও ৩৪৬ নং দাগে মজুদ রাখা ও পার্শ্ববর্তী জমির ক্ষতিগ্রস্থতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তিনি। এরআগে গত বুধবার (১ জুলাই) সকালে ভুক্তভোগী রেজাউল হক মিয়ার আপন ভাই জাহাঙ্গীর হোসেনের স্ত্রী স্কুল শিক্ষিকা তাসলিমা খাতুন ও ভাতিজা এনামুল হক বাবুর নেতৃত্বে হামলা ও বেধড়ক মারপিট করে জোরপূর্বক তার কৃষিজমি দখল করে মাটি ভরাটের ঘটনা ঘটেছে। পরে তিনি এই ঘটনায় সিরাজগঞ্জ আদালতে ৪ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১৫/২০ জনের নামে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এরআগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী আমলা কবির বিন আনোয়ারের নেতৃত্বেও রেজাউল হক মিয়া ও তার জার্মান নাগরি স্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী রেজাউল হক মিয়া বলেন, আমি ১৯৭৭ সাল থেকে জার্মান থাকি। আমি মুগবেলাই মৌজার জেএল নং-২৬, আরএস খতিয়ান-৩৮৪, দাগ নং-৩৫২, ৪০১,৪০২ ৩৯ শতক জমি ক্রয় করি। সেই জমি আমার আপন ভাইয়ের স্ত্রী তাসলিমা খাতুন ও ভাতিজারা জোরপূর্বক দখল করে নেয়। পরে আমি আদালতে মামলা দায়ের করি। আদালত আমার মামলা কারণে গত ১০ নভেম্বর ২০২৫ইং তারিখে মামলাটি নিস্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজার রাখার জন্য নির্দেশ দেন। কিন্তু আমার ভাবী ও ভাতিজারা আদালতের নির্দেশ অমান্য করে কৌশলে স্থানীয় ক্ষমতাশীনদের নিকট টাকা নিয়ে মাটি ভরাট করার জন্য দিয়ে দেয়। আমি বাঁধা দিলে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে।

তিনি আরো বলেন, জমি নিয়ে বিরোধের কারণেই আমার ওপর বার বার অতর্কিত হামলা করা হচ্ছে। আমরা প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখছি। অথচ দেশে ফিরে আমাদের নিজস্ব সম্পত্তি রক্ষা করতে গিয়ে বার বার হামলার শিকার হচ্ছি। বর্তমানে আমি এখন আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোন সময় আমার উপর হামলা করতে পাড়ে বালু দস্যু ও আমার ভাই-ভাবী ভাতিজারা।

প্রবাসী রেজাউল হক মিয়া বলেন, আমার নিজের কৃষি ৩৮ শতক কৃষি জমিতে ধান ও সরিষা চাষাবাদ করা হয়। সেখানে বালু দস্যুরা আবার নতুন করে কয়েকদিন ধরে বালু উত্তোলন করে মজুত করে রেখেছে। এতে আমারসহ আশপাশের কৃষি জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ধান ও সরিষা চাষাবাদ ব্যহত না হয় সেই কারণে আমি প্রশাসনের নিকট জোড় দাবী জানাচ্ছি এবং আমার কৃষি জমিগুলো বালু দস্যুদের নিকট থেকে উদ্ধারের দাবী জানাচ্ছি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী জানান, থানায় একটি অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলার সহকারী কর্মকর্তা (ভুমি) আব্দুল্লা আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি, কৃষি জমিতে বালু উত্তোলনে বিষয়ে থানা পুলিশকে অবগত করা হয়েছে। যে কোন সময় পুলিশ এর ব্যবস্থা নিবে। তিনি আরো বলেন, আদালতের নির্দেশ অমান্য করে কৃষি জমিতে মাটি ভরাট বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ অমান্য করলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনুাগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর