সোমবার, ১১ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে চেতনানাশক খাইয়ে ইজিবাইক চুরি নারীসহ সংঘবদ্ধ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৪ ইজিবাইক উদ্ধার শেরপুরে মহাসড়ক পারাপারের সময় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬৫ রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির ফের সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকি দিলেন বিএনপি নেতা খিলক্ষেতে ৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার,ক্যাভার্ডভ্যান জব্দ পূর্ণ আমানত ও মুনাফা ফেরতের দাবিতে রাজশাহীতে ভুক্তভোগীদের মানববন্ধন যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কাজিপুরে ভ্রাম্যমান অভিযানে ৫০ সেট অবৈধ চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মেয়ের প্রেমিকের বন্ধুকে পিটিয়ে হত্যা; ১৪ দিনেও গ্রেফতার নেই

কুমিল্লা প্রতিনিধি : / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
-মো. তুহিন

মেয়েকে তার প্রেমিকের সাথে পালাতে সহযোগিতার অভিযোগে কলেজছাত্র মো. তুহিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। তুহিন কুমিল্লা বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের ছাত্র। সে উপজেলার বাহেরচর গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে। তুহিন হত্যায় অভিযুক্ত সাইফুল ইসলাম বাবুসহ অন্যান্যদের গ্রেফতার ও শাস্তির দাবিতে একাধিকবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী এবং শিক্ষার্থীরা। এদিকে ১৪ দিনেও গ্রেফতার হয়নি তুহিনের হত্যায় অভিযুক্ত প্রধান আসামি।

তুহিনের মা ফেরদৌসি আক্তার বলেন, উপজেলার গোবিন্দপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সম্প্রতি তার প্রেমিকের সাথে পালিয়ে যান। পালিয়ে গিয়ে মেয়ে ফেসবুকে লাইভে তারা বিয়ে করেছেন বলে জানান। এজন্য কাউকে হয়রানি না করতে বলেন। এদিকে মেয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় সহযোগিতা করেছেন মেয়ের প্রেমিকের বন্ধু তুহিন এই সন্দেহে তাকে ধরে নিয়ে যান সাইফুল ইসলাম। গত ২০ অক্টোবর রাতে তুহিনকে ধরে নিয়ে যান। তাকে গোবিন্দপুর গ্রামে একটি ভবনে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। তাকে মারতে মারতে অজ্ঞান করেন। তারপর পানি ছিটিয়ে জ্ঞান ফেরান। আবার তাকে নির্যাতন করেন। এভাবে তাকে বার বার নির্যাতন করে। তাকে নির্যাতনের বিষয়টি জানাজানি হলে তারা তুহিনকে ফেলে চলে যায়। ঢাকার একটি হাসপাতালের লাইফ সাপোর্টে থেকে ৫ দিন পর তুহিন ২৭ অক্টোবর মারা যান।

তিনি আরো বলেন, আমার ছেলেকে যে কষ্ট দিয়ে মারা হয়েছে, আমি চাই সাইফুল ইসলাম বাবুকেও সেই সাজা দেয়া হোক। তাকে ফাঁসি দিলে আমার ও ছেলের আত্মা শান্তি পাবে।

এদিকে ২০ অক্টোবর তুহিনের মা ফেরদৌসী আক্তার সাইফুল ইসলাম বাবুসহ ৪ জনকে অভিযুক্ত করে বুড়িচং থানায় অভিযোগ করেন। অন্যান্য অভিযুক্তরা হলেন নাফিজ উদ্দিন, জহির মিয়া ও আবদুল আলিম।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন,  দ্রুতই এ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য সার্বক্ষণিক বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করছেন।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, অভিযোগ দায়েরের সাথে সাথে মামলাটি গ্রহণ করা হয়। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি সাইফুল ইসলাম বাবুসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর