রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী আজ স্ত্রীর প্রশংসা দিবস, ভালোবাসা প্রকাশ করতে পারেন যেভাবে চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ পশ্চিম এশিয়ার সংঘাতেও অটুট ভারতীয় অর্থনীতি, ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য সরকারের লংমার্চের মধ্যেই জামায়াতের ৩৪ এমপির একসঙ্গে বিদেশ সফর, আলোচনা-কৌতূহল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সৌদিতে হুতি হামলা: এবার মক্কা চুক্তি কার্যকরের ইঙ্গিত দিল তুরস্ক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অপ্রতিমকে শেষবারের মতো দেখতে হাজারো মানুষের ভিড়

কুমিল্লা প্রতিনিধি : / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
-অপ্রতিম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। কুবি ক্যাম্পাসে রবিবার সকালে অপ্রতিমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার পূর্বে তাকে শেষবারের মতো এক নজর দেখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা -কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় হাজারো মানুষ ভিড় করেছে। এ সময় ছোট্ট শিশুকে হত্যার ঘটনায় অনেককে অশ্রু সজল হতে দেখা গেছে। তারা এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন।

এর আগে, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর তার মরদেহের সন্ধান মেলে। পুলিশের তথ্য মতে তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় সে। এরপর আর বাড়ি ফেরেনি। সন্ধ্যার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তার বাবা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি নির্জন স্থানে স্থানীয় কয়েকজন অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তুহিন নামে একজনকে প্রথমে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদ নামে আরও দুজনসহ মোট তিনজনকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর