বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ৬ রায়গঞ্জে প্রেমিক প্রেমিকা নিখোঁজ, হয়রানির অভিযোগ খালাতো ভাইয়ের পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, বড় বিশৃঙ্খলা হয়নি : পুলিশ মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়কে অবস্থান চেষ্টা, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চট্টগ্রামে বাস থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ নামাজ পড়ে মহাসড়কে হাটছিলেন, ট্রাক চাপায় প্রান গেল দুজনের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

একমাত্র সন্তানের জানাজার আগে কান্নায় ভেঙে পড়েন অপ্রতিমের বাবা

কুমিল্লা প্রতিনিধি : / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
-জানাজার নামাজের আগে কান্নায় ভেঙে পড়েন অপ্রতিমের বাবা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজা কুবি ক্যাম্পাসে রবিবার সকালে নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার পূর্বে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অপ্রতিমের বাবা।

এসময় তিনি বলেন, অপ্রতিম আপনাদের স্নেহ ভালোবাসায় বেড়ে উঠেছে। সে যদি কারও মনে কষ্ট দিয়ে তাকে ক্ষমা করে দেবেন। কথা বলতে গিয়ে তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন। তার কান্না দেখে সেখানে উপস্থিত সকলেই চোখ মুছতে থাকেন।

অপ্রতিমকে শেষবারের মতো এক নজর দেখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা -কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় হাজারো মানুষ ভিড় করেছে। এ সময় ছোট্ট শিশুকে হত্যার ঘটনায় অনেককে অশ্রু সজল হতে দেখা গেছে। তারা এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন।

এর আগে, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর তার মরদেহের সন্ধান মেলে। পুলিশের তথ্য মতে তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় সে। এরপর আর বাড়ি ফেরেনি। সন্ধ্যার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তার বাবা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি নির্জন স্থানে স্থানীয় কয়েকজন অপ্রতিমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তুহিন নামে একজনকে প্রথমে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদ নামে আরও দুজনসহ মোট তিনজনকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর