শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ
সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে খেলাধুলা: প্রতিমন্ত্রী আমিনুল হক পশুর হাটের ইজারাদারের অফিসে গুলি, শ্যুটার বাপ্পিসহ গ্রেফতার ৫ আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেফতার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ, চালক পলাতক সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের দেশের বাজারে স্বর্ণের ভরি কত? অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেউ খেলতে চায় না
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ধোঁয়ায় দম বন্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

অনলাইন ডেস্ক: / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের মীরসরাইতে চুলার ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে সামিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর। ‎নিহত সামিনা আক্তার উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার আব্দুল বারি খাজির বাড়ির মোশাররফ হোসেনের স্ত্রী। তারা আবুতোরাব বাজারের একটি ভাড়া বাসায় থাকতেন। রবিবার উপজেলার মায়ানী ইউনিয়নের আবুতোরাব বাজারে এই দুর্ঘটনা ঘটে।

‎‎নিহতের স্বামী মোশাররফ হোসেন বলেন, রবিবার দুপুরে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায়। অতিরিক্ত ধোঁয়ার কারণে তার শ্বাস-নিশ্বাস বন্ধ হয়ে মৃত্যু ঘটে।‎

প্রত্যক্ষদর্শী আবদুল আউয়াল জানান, বেলা ১২টার দিকে রান্না করার সময় চুলা থেকে আগুন ধরে যায়। তিনি নিজের কাপড় দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বাসায় কেউ না থাকায় অতিরিক্ত ধোঁয়ার কারণে সামিনা অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা রুমের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর