বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
ট্রোলিং ও অপপ্রচারের অভিযোগ, সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা মঙ্গলের বায়ুমণ্ডল থেকে রকেটের জ্বালানি তৈরির শক্তিশালী অনুঘটক উদ্ভাবন চীনা বিজ্ঞানীদের ভারতের কাছে ১৩ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম তামা নাকি স্টিল, পানির বোতল হিসেবে কোনটি বেশি নিরাপদ? প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার মুচলেকার নামে নেওয়া হয় সই, পরীক্ষা ছাড়াই মাদক গ্রহণের দায়ে দেওয়া হয় ৮৫ জনকে সাজা ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশ নেই মুশফিক দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের ধানের শীষের প্রচারনায় মহিলা সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ও ধানের শীষের পক্ষে প্রচারনা উপলক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যার আগে শহরের হোসেনপুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রোমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মুজিবুর রহমান লেবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, শহর বিএনপির সভাপতি সেলিম রেজা ভুইয়া ও সাধারন সম্পাদক মুন্সী জাহিদ আলম প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি রুমানা মাহমুদ নারী-পুরুষ ও তরুন প্রজন্ম সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, বিএনপি ঘোষিত ৩১ বাস্তবায়ন হলে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এতে পারিবারিক নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি বলেন, সদরের আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আপনাদের কারো ভাই, কারো দাদা ও কারো নানা। তিনি বিগত সময়ে সিরাজগঞ্জের জন্য কতটুকু উন্নয়ন করেছেন-তা আপনারাই ভাল জানেন। তাই যোগ্য প্রার্থী হিসেবে টুকু ভাইয়ের মার্কা ধানের শীষকে ভোট দিবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর